সুনামগঞ্জের তাহিরপুরে সারা দেশের ন্যায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৫ আগস্ট) তাহিরপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ দিবসটি পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানের শুরুতেই উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন খাঁন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলী মুর্তুজা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেত আশ্রাউল জাম্মান ইমন, জাহিদ হাসান রুবেল,তুফাজ্জুল হোসেন,সাগর খাঁন, প্রমুখ।
