মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে জরুরী চিকিৎসা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৮ আগস্ট দুপুরে।
মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান মিছবাহ’র সভাপতিত্বে ও পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের এমপি মোঃ নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,সিভিল সার্জন ডা চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ,
মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মেয়র মোঃ ফজলুর রহমান, বিএমএ’র সভাপতি ডা. সাব্বির হোসেন খান, সদর সার্কেল জিয়াউর রহমান।
এছাড়াও জেলা পরিষদের সদস্যগণসহ উপস্হিত ছিলেন,অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
