টাঙ্গাইলের নাগরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীণী ও রাজনৈতিক জীবনসঙ্গী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (৮ আগস্ট) সকাল ১১টায় নাগরপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃমতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃকুদরত আলী যুগ্ম সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন,মোঃআব্দুস সবুর,সাবেক ভিপি বিএম জহুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইউনিয়ন আ,লীগের সভাপতি ও সম্পাদক এবং ওয়ার্ড আ,লীগের নেতৃবৃন্দ।
