বৈশ্বিক সংকট ও মহামারী মোকাবেলা করার লক্ষ্যে গতকাল শনিবার (০৭/০৮) নবীনগরে ২১ টি ইউনিয়নের ২৮ টি কেন্দ্রে একযোগে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়।

এই প্রক্রিয়া চলমান থাকবে। টিকার কোনো সংকট নেই। টিকার এই ধরনের চালান কয়েকদিনের মধ্যে আবার আসবে।প্রথম ধাপে স্বাস্থ্য বিভাগ কর্তিক ছোট-খাটো ভুলত্রুটি থাকলেও পরের ধাপে আর থাকবে না। সবাইকে পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে। বললেন, নবীনগর উপজেলা নির্বাহি অফিসার একরামুল ছিদ্দিক। তিনি আরো বলেন, ২/১ দিনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো বড় আকারের অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হবে।

এছাড়া নবীনগর পৌরসভায় UNO একরামুল ছিদ্দিক এবং পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস এর উপস্থিতিতে করোনায় ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারগুলোর মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় UNO তাৎক্ষণিক খাদ্য সহায়তা পেতে হটলাইন ৩৩৩ এ কল করতে বলেন। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশেই আছে।