চরফ্যাশন উপজেলার দুলারহাটে স্বাস্থ্য কমপ্লেক্স এর অবস্থা বেহাল দশা । এখানে নেই কোন উন্নত মানের চিকিৎসার যন্ত্রপাতি। এছাড়া বিল্ডিংয়ের অবস্থাও খারাপ থাকার ফলে অপরিস্কার ও অব্যবস্থাপনার অভাবে এ স্বাস্থ্য কমপ্লেক্স এর অবস্থা খুব নাজুক। শুধু তাই নয় এখানে একজন ডাক্তার দ্বারা পরিচালিত হয় চিকিৎসা ব্যবস্থাসহ সকল কার্যক্রম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুলারহাটে স্বাস্থ্য কমপ্লেক্স  এর  হাসপাতালে কক্ষগুলি অপরিপক্ক, নেই কোন বসার ব্যবস্থা, নেই কোন ফ্যানের ব্যবস্থা।  ৫ বছর আগে ৪৫০০ টাকা বিল বকেয়া থাকার কারণে বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বিল পরিশোধ করার পরেও আজ পর্যন্ত বিদ্যুৎ লাইনের সংযোগ দেওয়া হয়েনি। এমনকি একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে যে পরিমাণ জনবল মেটেরিয়াল থাকার রাষ্ট্রীয় নিয়ম রয়েছে তার অনেক কিছুই নেই এই স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে । ফলে অত্র এলাকার স্থানীয় এক লক্ষ মা-বোন ও সাধারণ মানুষরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছেন।

জানা গেছে, দুলারহাট থানা হিসেবে ১০শয্যা বিশিষ্ট হসপিটালটি ও পর্যাপ্ত চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট,
উপরোক্ত বিষয় গুলো সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অবহিত করার পরেও সমস্যা গুলো সমাধান করা হয়নি।

এ ব্যাপারে গত ৩ আগষ্ট চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সিভিল সার্জনের এর সাথে যোগাযোগ করা হলে তারা উক্ত বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৬