জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ্যপুএ বাংলাদেশ ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তি যোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে কাজিপুর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভার পূর্বে উপজেলা পরিষদের সামনে শেখ কামালের প্রতিকৃতিতেপুষ্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভারর্চুলী যুক্ত হন সিরাজগঞ্জ -১ কাজিপুরের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা জানিয়ে বংগবন্ধুসহ জাতীয় চার নেতাকে স্মরণ করে বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশে ক্রীড়া ও সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে শেখকামালের ভূমিকা অপরিসীম। তিনি বাংগালী জাতির মধ্যে বাংগালী সংস্কৃতিবোধ জাগিয়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ ক্রীড়া সংগঠক।
তরুণ প্রজম্মের তিনি প্রথম আইকন ছিলেন। কিন্তু ১৫ ই আগস্ট একদল কুচক্রী মহল সে সহ তার পরিবার কে নিমর্মভাবে হত্যাকরে ইতিহাসে কালিমালেপন করেছে যা জাতি কোন দিন ক্ষমা করবে না।বিশেষ অতিথি হিসেবে শেখ কামালের স্মৃতি চারণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
তিনি বলেন, শেখ কামালের আর্দশকে তরুণ প্রজন্মের মাঝে ধারণ করে এগিয়ে যেতে হবে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, মহিলা বিষয়ক কর্মকর্তা চিএা রানী সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহামুদুল হাসান, মাধ্যমিক শিক্ষাঅফিসার শামীম আরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ , ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, আলহাজ্বশওকত হোসেন, আতিকুর রহমান মুকুল , শিক্ষা অফিসার হাবিবুর রহমান থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দসরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ।
