দিনাজপুরের হিলিতে আগামী ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর আওয়ামীলীগের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় আগষ্ট মাস ব্যাপী বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়।

সোমবার(২ আগষ্ট) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের অস্হায়ী দলীয় কার্য্যলয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত এর সভাপতিত্বে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসিম আহমেদ টুকু।

আলোচনা সভায় যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম গোলাম মল্লিক, সাংগঠনিক সম্পাদক মিনজাজুল ইসলাম লিটন ও মুকুল হোসেন, দপ্তর সম্পাদক লুৎফর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন।

মাস ব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে- ৫ আগষ্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে উপজেলা দলীয় কার্যালয়ে দোয়া খায়ের ও আলোচনা সভা। ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মজিব এর জন্মদিন উপলক্ষে যুব মহিলা লীগের কর্মসুচীর সাথে একত্বতা ঘোষনা সহ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া খায়ের অনুষ্ঠান।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বাদ জোহর উপজেলার ৩৯টি মসজিদে দোয়া খায়ের, জনগনের মাঝে ১ হাজার বৃক্ষ বিতরন, রক্তদান কর্মসুচী পালন করা হবে।

১৭ আগষ্ট বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, ২১ আগষ্ট গ্রেনেড হামলা উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সবশেষে সকল শহীদদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু এবং মহামারী করোনা থেকে মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।