মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৪০ জন। রোববার (১ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন থেকে এ তথ্য জানা গেছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলায় ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ১৮ শতাংশ।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৫৫৯ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৪৮ জন সুস্থ, মৃত্যুবরণ করেন ৪ জন।
নতুন শনাক্ত ১৪০ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ২৭ জন, জুড়ীর ৪ জন, শ্রীমঙ্গলের ২ জন, কমলগঞ্জের ২২ জন, বড়লেখার ৩৫ জন, কুলাউড়ার ৪৬ জন, রাজনগরের ৪ জন। এ নিয়ে জেলায় ৫ হাজার ৫৫৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮ জন এর মধ্যে ২৫০ শয্যা সদর হাসপাতালের ২ জন, জুড়ীর ২৪ জন, শ্রীমঙ্গলের ১২ জন, কমলগঞ্জের ৯ জন ও রাজনগরের ১ জন।
জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮১২ জনে।
মৌলভীবাজারে মোট ৬১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ১০ জন, জুড়ী ৪ ও সদর হাসপাতালের ৩৩ জন রয়েছেন।
করোনা প্রজেটিভ নিয়ে আজ রোববার ভোরে মারা গেছেন কমলগঞ্জ উপজেলার আব্দুল হাকিম (৭০)।
উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন, রোববার সকাল ৭ টায় রাজনগর উপজেলার চম্পা দাস (৭০), শনিবার দুপুর ১ টায় কমলগঞ্জ উপজেলার কুটি মিয়া (৬০), হবিগঞ্জ জেলার বাহুবল এলাকার জালাল উদ্দিন (৮০) মৌলভীবাজার সদর হাপাতালের আইসোলেশনে তাদের মৃত্যু হয়।