বৃহস্পতিবার ৩০ জুলাই শুক্রবার বিকাল ৩ ঘটিকায় সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন থানা বাজার বাসষ্ট্যান্ডের পাশে শেখ বোরহান উদ্দিন( রহঃ) ইসলামী সোসাইটি মৌলভীবাজারের অক্সিজেন ব্যাংক হতে হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের তত্বাবধানে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সিরাজুল হাসান এর উপস্থাপনায় ও সভাপতি আব্দুস সামাদ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩নং কামালপুর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা ফয়ছল আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেখ বোরহান উদ্দিন (রহ:) ইসলামি সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম,
সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন জুমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আহাদ। এসময় তাঁরা কামালপুর ইউনিয়নে হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং অক্সিজেন বুথের উদ্বোধন করেন৷
উপস্হিত ছিলেন,শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির দাফন কাফন সৎকার ও অক্সিজেন সার্ভিসের জেলা টিম মেম্বার সিরাজুল ইসলাম, মারুফ আহমদ খান পাভেল, নাঈম আহমেদ সানি, জাকির হোসেন,জামিল আহমদ, আজমনী এক্স স্টুডেন্ট কাউন্সিল (আসেক) সেলিম আহমদ,উপস্থিত ছিলেন ।
এছাড়াও হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, মহসিন আলী, মিনার হোসেন, মিজান আহমদ, আল হাদী, সোহানুর রহমান সোহান, রেদওয়ান ইসলাম,রাসেল আহমদ রুবেল, ইমদাদ কবির মুমিন, ফায়েদ আহমদ, সুহেল আহমদ, আশুক আহমদ,সোহাগ আহমদ , সুহেল মিয়া, সাগর দেব,টিটু আহমদ, ইমরান নাজির, হেলাল আহমদ, মোঃ সজলু আহমদ, সাগর দেব, টিপু চৌধুরী, ইমন আহমদ, টিটু চৌধুরী প্রমুখ।
পরিশেষে সংগঠনের সভাপতির বক্তব্যের মাধ্যমে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
