পটুয়াখালীর বাউফল উপজেলার ৯ ইউনিয়নের ১০৭জন নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গেজেট সংক্রান্ত সমস্যার কারনে একজন সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহণ করতে পারেননি।

বৃহস্পতিবার বেলা ১১ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলয়নায়তনে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয় । নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে শপথ বাক্য পাঠ করান বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ।

শপথ অনুষ্ঠানে ঢাকা থেকে মোবাইল কনফারেন্সের মাধ্যমে নবনির্বাচিত সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সাবেক চীফ হুইপ, জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম. ফিরোজ ।

তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি এলকার মানুষের সেবামূলক সব কাজে জনপ্রতিনিধিদেরকে অংশগ্রহন করতে হবে। শেখ হাসিনার সরকার দেশের সাধরন মানুষের জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই করোনা মহামারির সময় এলকার জনসাধরনকে বুঝাতে হবে তারা যেন বিনা প্রয়াজনে ঘরের বাহিরে না যান । প্রয়োজনে বাহিরে গেলে মুখে যেন মাস্ক দিয়ে সকারের নির্দেশ পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওরাদার,ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মমুন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান,প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল হকসহ সরকারি কর্মকর্তা,সাংবাদিক ও স্থানীয় সুধীবৃন্দ।

১০৮জন সদস্যের শপথ গ্রহন করার কথা থাকলেও উপজেলার ধূলিয়া ইউনিয়নের ৭.৮.৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে ভুলবশতঃ গেজেটে সাজেদা স্থানে পরাজিত প্রার্থী আখির নাম লেখা হয়েছে বিধায় সে ওয়ার্ডের মহিলা সদস্যের শপথ হয়নি।