ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু গণটিকাদান কার্যক্রমের উদ্বোধনকালে বলেন-বিশ্বব্যাপী টিকার এই সংকটে আমরা আবার গণটিকা কার্যক্রম পরিচালনা করতে পারছি, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারনেই সম্ভব হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষকে নিরাপদ এবং সুরক্ষিত রাখতে অত্যন্ত আন্তরিকতার কাজ করে যাচ্ছি।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ১৩ জুলাই সকালে থেকে নতুন করে কোভ্যাক্সের মডার্নার গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন এবং পরবর্তীতে বুথসমূহ পরিদর্শনকালে এসব কথা বলেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ ফজলুল কবীর, জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর এস এম মুস্তাফিজুর রহামান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ শাহ আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডঃ চিত্তরঞ্জন দেবনাথ, ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম, মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ জাকিউল ইসলাম, করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ মহিউদ্দিন খান মুন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান,খাদ্য ও স্যানিটেশন অফিসার দীপক মজুমদার সহ প্রমুখ ।
ডাঃ মীরজাদী সেব্রিনা বলেন, এখন যে হারে কোভিড সংক্রমণ বাড়ছে সবার টিকা নেওয়াটাই সংক্রমণ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা চাচ্ছি যতদ্রুত সম্ভব যতো বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া যায়। আমরা সেভাবেই কাজ করছি।
উল্লেখ্য,পরিদর্শনের পূর্বে মেয়র মোঃ ইকরামুল হক টিটু অন্যান্য অতিথিবৃন্দের সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সভাকক্ষে আয়োজিত করোনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান অবস্থা, প্রস্তুতি ও করণীয় সংক্রান্ত এক সভায় উপস্থিত ছিলেন।
