মৌলভীবাজার জেলা সমিতি এবং জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র পক্ষ থেকে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন এর মাধ্যমে ২৫০ শয্যা হাসপাতাল মৌলভীবাজারে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
(১৩ জুলাই) মঙ্গলবার মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান, ২৫০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক, মৌলভীবাজার জেলা সমিতির আজীবন সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ডা. আব্দুল আহাদ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।
