করোনা ভাইরাসের মহামারি নিয়ন্ত্রণে দেশে চলমান রয়েছে কঠোর লকডাউন আজ ১২তম দিন। লকডাউন বাস্তবায়নে সরাদেশে নিরলস ভাবে কাজ করে চলেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ মাঠ পর্যায়ের প্রশাসন।
তবে এতো কিছুর পরেও সাধারণ মানুষের অসচেতনতায় গ্রাম অঞ্চলের হাট-বাজার গুলোতে স্বাস্থ্যবিধি উপক্ষিত করে ভীড় জমাতে দেখা গেছে। ফলে করোনার প্রকোপ গ্রামে আরো ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে।
কোরবানি ঈদের আর মাত্র ৯ দিন বাকি। রাজশাহীর বিভিন্ন উপজেলায় সাপ্তাহিক হাট ছাড়াও পশুর হাট বসতে শুরু করেছে। সেখানেও স্বাস্থ্য বিধি মানার কোন চিত্র দেখা যায় নি। এক রকম গাদাগাদি আর মাস্কবিহিন লোকসমাগত হয়ে পশু ক্রয় করতে দেখা গেছে।
প্রশাসনের পক্ষ হতে হাটের ইজারাদারদের সকল স্বাস্থ্যবিধি মেনে হাট বসানোর নির্দেশনা প্রদান করা থাকলেও মূলত তাদের গাফলতির কারণে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানছে না। এতে করে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
আজ রোববার ( ১২ জুলাই) গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী পশুর হাটে দেখা গেছে স্বাস্থ্য বিধি না মেয়ে পশু ক্রয় বিক্রয় করতে। রাজশাহী জেলার মধ্যে গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী ছিলো এক সময়ের ঐতিহ্যবাহী পশুর হাট। ভারতের সীমান্তবর্তী হওয়ায় এখানে গরু, মহিষ ও ছাগলের বিরাট হাট বসতো। বর্তমানে সেই হাটটি তার পুরোনো ঐতিহ্য হারিয়ে শুধু মাত্র ছাগল, ভেড়া বিক্রির হাটে পরিণত হয়েছে।
সোমবার সরেজমিতে গিয়ে দেখা গেছে, কোরবানিকে সামনে রেখে হাটে প্রচুর ছাগল ও ভেড়ার আমদানি হয়েছে। ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি ছিলো লক্ষনীয়। কঠোর লকডাউনের বিধি নিষেধ উপক্ষে করে সকলেই সামাজিক দূরত্ব বজায় না রেখে পশু কেনা বেচা করছে। হাট কর্তৃপক্ষ হতে স্বাস্থ্যবিধি মানার কোন তৎপরতা দেখা যায় নি। আবার অনেকেরই মুখে মাস্ক পরিধানেরও বিষয়টি দেখা মিলেনি।
অপরদিকে গোদাগাড়ী উপজেলার প্রতি বৃহস্পতিবার বড় পশুর হাট বসে কাকনহাটে। হাটের ইজারাদারের পক্ষ হতে হাট বসার মাইকিং করা হলেও হাট বসার দিন স্বাস্থ্যবিধ মানার কোন প্রচার প্রচারণা চালানো হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন। সেই হাটেও গত বৃহস্পতিবার ছিলো ক্রেতা বিক্রেতাদের গায়ে গা ঘেঘে পশু ক্রয় বিক্রয়ের মহোৎসব। পুলিশ প্রশাসনের পক্ষ হতেও সেই হাটে কার্যকরি পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে স্থানীয়রা জানান।
কাকনহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, পশুর হাটে পুলিশের পক্ষ হতে স্বাস্থ্যবিধি মানার জন্য প্রচারণা ও মাস্কবিতরণ অব্যহত আছে। এই হাটে প্রচুর মানুষের সমাগত হয় তাতে হাট কর্তৃপক্ষ হয়তো সেই ভাবে প্রচার প্রচারণায় দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না বলে জানান।
এই বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: জানে আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সকল স্বাস্থ্যবিধি মেনে হাট বসাতে বলা হয়েছে। হাটগুলোতে কঠোর মনিটরিং করার জন্য রোববার জেলা প্রশাসকের পক্ষ হতে বলা হয়েছে। কঠোর নজদারির জন্য সেনাবাহিনী, বিজিবি ও আনসার কাজ করছে। এছাড়াও আমি ও এসিল্যান্ড এই দুজন ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থেকে সব্বোর্চ চেষ্টা করছি সচেতনতার জন্য।
গোদাগাড়ী উপজেলা অনেক বড় এই ক্ষেত্রে সবকিছু সমান নিয়ন্ত্রণ করা কিছুটা গাফলতি হতে পারে। তবে আগের চাইতে প্রত্যেক মানুষ সচেতন হয়েছে বলে মনে হচ্ছে । এছাড়াও বেশী সচেতনের জন্য মসজিদের ইমাম, শিক্ষক,জনপ্রতিনিধিসহ সকলকে নিয়ে মতবিনিময় করে স্বাস্থ্যবিধি মানার প্রচারণা চালানোর নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জেলার তানোর উপজেলায় প্রতি মঙ্গলবার ও শুক্রবার গোল্লাপাড়ায় পশুর হাট বসছে তবে সেখানেও স্বাস্থ্যবিধি মানার কোন চিত্র দেখেনি স্থানীয়রা । আবার এই উপজেলার মুন্ডমালা পশুর হাট সব চেয়ে বড় পশুর হাট বসলেও সেখানে কঠোর লকডাউনের স্বাস্থ্যবিধি মেনে পশুর হাটে ক্রয় বিক্রয় দেখা যায়নি।
পুঠিয়া উপজেলার বানেশ^র বাজারে প্রতি মঙ্গলবার পশু হাট বসলেও সেখানেও একই চিত্র লক্ষ করা গেছে। এছাড়াও রাজশাহীর মধ্যে সবচেয় বড় আমের পাইকারি বাজার বসে বানেশ^রে। করোনা মহামারিতে কঠোর লকডাউন উপেক্ষা করে প্রতিদিন বসছে আমের বাজার। সেই বাজারে ক্রেতা ও বিক্রেতারা মাস্ক বিহিন , মাস্ক থুতনির নিচে রেখে গাদাগাদি করে আম বেচা কেনা চলছেই।
জেলার চারঘাট উপজেলার নন্দনগাছিতে প্রতি মঙ্গলবার ও শুক্রবার বসে সবচেয় বড় পশুর হাট। গত শুক্রবার সেই হাটেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাট বসতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, হাটে স্বাস্থবিধি মানার জন্য প্রচারণা তো দূরেই থাক খোদ হাট ইজারাদারদের লোকদেরই মুখে মাস্ক পরিধান করতে দেখা যায়নি। রাজশাহী অঞ্চলে যে ভাবে করোনা ছড়িয়ে পড়েছে তাতে করে কোন নিয়ম ছাড়াই হাট বসতে থাকলে গ্রাম-গঞ্জে করোনা দ্রুত ছড়িয়ে পড়ে মানুষ বিপদগামি হতে পারে বলে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
