মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান তাঁর স্ত্রী রোজিনা রহমান ও এক সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছেন। গেলো কয়েক দিন থেকে তিনি, তাঁর স্ত্রী ও এক সন্তান করোনার উপসর্গে ভোগছিলেন।
পরবর্তীতে টেষ্টে করোনা পজিটিভ আসে। তিনি ও পরিবারের সদস্যরা বতর্মানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এম নাসের রহমান ব্যক্তিগত এপিএস জানান, শারিরিক অবস্থা বর্তমানে স্থিতিশিল রয়েছে।
তিনি ও তাঁর পরিবারের সদস্যদের সুস্থতার জন্য মৌলভীবাজারবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।
