সরকার ঘোষিত লকডাউনের ৪ জুলাই রবিবার  ৪র্থ দিনে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান লক ডাউন বাস্তবয়নে সকল ফোর্স নিয়ে করোনা ভাইরাস সংক্রমন রোধে কাজ করে যাচ্ছেন।

তিনি চলমান লকডাউনে প্রতিদিনের ন্যায় ৪র্থ দিনেও সকালে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে দেখেন এবং মানুষকে সচেতন হতে বলেন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি,এএস পি ফালগুনী নন্দি (ডি এস বি), এএস পি আলাল উদ্দিন, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ময়মনসিংহ ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ (ডিবি) ওসি মোঃ শাহ কামাল আকন্দসহ ময়মনসিংহ জেলা পুলিশের কর্মকর্তাগণ।