রাজশাহীতে এক দিনে করোনাভাইরাসের সংক্রমণ কমেছে ১৫ দশমিক ৬৬ শতাংশ। শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৬৬ শতাংশ কমে করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ হয়। এর আগের দিন বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৪০ শতাংশ।
এর আগের গত বুধবার ছিল ৩৯ দশমিক ৯০ শতাংশ। এছাড়াও গত মঙ্গলবার ৩২ দশমিক ০৬ শতাংশ, গত সোমবার ৩৬ দশমিক ৯২ শতাংশ, রোববার ২৭ দশমিক ৮৪ শতাংশ, শনিবার ২৯ দশমিক ০৮ শতাংশ এবং শুক্রবার ৩৪ দশমিক ৫০ শতাংশ ছিল করোনা শনাক্তের হার। ল্যাব সূত্র জানায়, শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল পৃথক দুইটি ল্যাবে দুই জেলার ৫৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৪৯ জনের।
রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাগঞ্জের ১৮০ জনের নমুনার মধ্যে ৪৯টি পজেটিভ এসেছে।
উল্লেখ্য, ইদের পর থেকে রাজশাহীতে করোনার সংক্রমণ বাড়তে থাকে। শনাক্তের হার ৬০ শতাংশের উপরে উঠলে গত ১১ জুন সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। পরে সেটি দুই দফা বাড়িয়ে আগামী ৩০ জুন মধ্য রাত পর্যন্ত করা হয়। বৃহস্পতিবার থেকে নতুন করে সরকারি ঘোষিত সাতদিনের কঠোর লকডাউন শুরু হয়েছে।
