রাজশাহী মেডিকেলে থামছেনা মৃত্যুর মিছিল, আজও রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য ৭ জন মারা গেছেন উপসর্গ নিয়ে।
এর আগের দিন এই হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছিল। চলতি মাসের ২৮ দিনে এই হাসপাতালের করোনা ইউনিটে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৮ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা: শামীম ইয়াজদানী জানান, সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে আগের ২৪ ঘন্টায় করোনা ইউনিটে যে ১৪ জনের মৃত্যু হয়েছে, তাদের ৭ জনই রাজশাহীর। অন্যদের মধ্যে ৫ জন চাঁপাইনবাবগঞ্জের, একজন নাটোরের ও অপর একজন নওগাঁর। একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।
হাসপাতালের করোনা ইউনিটে ৪০৫টি বেডের বিপরীতে রোগী ভর্তি আছে ৪৪২ জন। এদের মধ্যে করোনা পজিটিভ রোগী ভর্তি আছেন ১৯২ জন, সন্দেহভাজন ১৯৪ জন ও শাসকষ্ট নিয়ে করোনা নেগেটিভ রোগী আছেন ৫৬ জন। মোট রোগীর মধ্য ৩০৬ জনই রাজশাহী জেলার বাসিন্দা। অন্যদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪৯ জন, নাটোরের ৩২ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ১৫ জন, কুষ্টিয়ার ৩ জন, চুয়াডাঙ্গার ২ জন, দিনাজপুরের ২ জন ও ১ জন ঢাকার।
সর্বশেষ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬১ বছরের উর্ধে মারা গেছেন ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন।
এদিকে রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ৫৬২ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা সনাক্ত হয়েছে। রাজশাহীতে সনাক্তের হার ২৭ দশমিক ৮৪ ও চাঁপাইনবাবগঞ্জের ১৮ দশমিক ১৮ ভাগ।
