মহামারী কোভিভ ১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনা অনুযায়ী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে ২৬ জুন শনিবার সকাল ১১ ঘটিকা থেকে ২ ঘটিকা পর্যন্ত একযোগে মৌলভীবাজারের সবকটি উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা, বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫ ধারামতে ১৮৯ জনকে মোট ৪৪ হাজার ৭শত ৪৫ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসন মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এসময় সহযোগিতা করেন জেলা পুলিশের সদস্যবৃন্দ।