বাউফলের ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, শক্তিশালী বিদ্রোহী প্রার্থী ও কালো টাকার প্রভাব উপেক্ষা করে নৌকার জয়জয়াকার হয়েছে। কালাইয়া ও কালিশুরী ইউনিয়নে নৌকার দুই প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় গত ১১ এপ্রিল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২১ জুনের নির্বাচনে বাকি ৭ ইউনিয়নের মধ্যে ৬ টিতে নৌকার প্রার্থীরা এবং ১ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
২১ জুন সোমবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন, কেশবপুর ইউনিয়নে সালেহ্ উদ্দিন পিকু (নৌকা), ধুলিয়া ইউনিয়নে মু. হুমায়ন কবির (নৌকা), কনকদিয়া ইউনিয়নে মো. শাহীন হাওলাদার (নৌকা), বগা ইউনিয়নে মো.মাহমুদ হাসান (নৌকা), আদাবাড়িয়া ইউনিয়নে মো. মনজুর আলম হাওলাদার (নৌকা), কাছিপাড়া ইউনিয়নে মো. রফিকুল ইসলাম (নৌকা) ও চন্দ্রদ্বীপ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. এনমুল হক আলকাছ (আনারস)। ১১ এপ্রিল কালাইয়া ইউনিয়নে নৌকার প্রার্থী এস.এম. ফয়সাল আহম্মেদ এবং কালিশুলী ইউনিয়নে মো.নেছারউদ্দিন সিকদার জামাল বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছিলেন।
দিনভর পর্যেবেক্ষণে দেখা যায়, অবাধ, সুষ্ঠ ও সুন্দর ভোট অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৯টি ইউনিয়নেই। নির্বিঘ্নে সাধারন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেছেন। কেশবপুর ইউনিয়নের একটা কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটলেও অন্য কোন ইউনিয়নে কোন সংঘাতের ঘটনা ঘটেনি।
কেশবপুর, ধুলিয়া, আদাবাড়িয়া, কাছিপাড়া এবং চন্দ্রদ্বীপ ইউনিয়নে নৌকা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও স্থানীয় বিএনপির মনোনিত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা বলেছেন, সকল ষড়যন্ত্রের উর্ধ্বে থেকে তৃণমূলের কর্মীরা মাঠে কাজ করে সাধারন ভোটারদের মন জয় করতে পেরেছেন। ফলে সাধারন ভোটাররা শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন। এই জয় তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মী এবং সাধারন মানুষের।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরবর্তী সংঘাতের বিষয় মাথায় রেখে প্রশাসন সজাগ রয়েছে।
