সুনামগঞ্জ জেলার সিলেট -সুনামগঞ্জ সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত হয়েছে এবং এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (৪ জুন) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দিরাই- সিলেট আঞ্চলিক মহাসড়কের গাগলি মোড়ে।

তবে এই নিউজ লিখা পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সুনামগঞ্জ থানার এস আই ইয়াসিন মিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন , দিরাই থেকে যাত্রী নিয়ে বাসটি সিলেটের উদ্দেশ্যে যাওয়ার সময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাগলী মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা ১ জন নিহত ও ১০ জন আহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনার স্থলে পুলিশ এসে বাসে থাকা লোকদের উদ্ধার কার্যক্রম চলছে।