ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) এর অঙ্গ সংগঠন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩-জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজামের সার্বিক সহযোগিতায় আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল ও বটতলী শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে অহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং মোহাম্মদ ইকবাল হোছাইন জুয়েল এর সঞ্চালনায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মিছিলটি আনোয়ারা-বাশখালী সড়কের বরুমছড়া রাস্তার মাথা থেকে শুরু হয়ে উপজেলার তৈলারদ্বীপ সরকার হাটে অবস্থিত সরওয়ার জামাল নিজামের বাসভবনে গিয়ে শেষ হয়। এবং মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপজেলা ছাত্রদল নেতা জিয়াউর রহমান, ইন্জিনিয়ার নেজাম উদ্দিন,আব্দুল আজিজ, মাসুদ, মুবিন,তৌহিদ,আরমান হোসেন,আব্বাস, আনোয়ারা কলেজ ছাত্রদল নেতা মোঃ ইমরান, মোঃ হাশেম এবং বটতলী মোহছেন আউলিয়া কলেজ ছাত্রদল নেতা ইসফাক হোসেন শিহাব,মোহাম্মদ জাহেদ,মোহাম্মদ সাহেদসহ উপজেলার ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
