আগামী ৫–১৯ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে কাজিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২১ উপজেলা অবহিতকরণ ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ রা জুন বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের বাস্তবায়নে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।

সভাপতিত্বকরেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন পারুল।

মুল বিষয়টি প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাক্তার রোমানা আফরোজ লুবনা, উক্ত সভায় অংশ গ্রহনকরেন মেডিকেল অফিসার গন,স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পুলিশকর্মকর্তা,সিনিয়র স্টাফ নার্স,উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, এম টি (ই পি আই), প্রমুখ।

এ বছর কাজিপুরে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত৪৭৫০ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত৩৬৫৭৫ জনকে ক্যাম্পেইনের লক্ষ্য মাএা নির্ধারনকরা হয়েছে।কেন্দ্র রয়েছে গ্রাম পর্যায়ে২৮৮ টি এবং স্বায়ী ১ টি।অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।