একুশে পদক ও বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে সম্মানিত বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
আজ মঙ্গলবার এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাংলা সাহিত্য চর্চা ও বিকাশে কবি হাবীবুল্লাহ সিরাজী অসামান্য অবদান রেখেছেন। সাহিত্যিক ও সাহিত্য প্রেমীদের জন্য তাঁর কীর্তি অক্ষয় হয়ে থাকবে।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৫
