সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিক রোজিনা ইসলাম সহ দেশ ব্যাপী সাংবাদিকদের উপর সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার, নির্যাতন বন্ধ এবং দুর্নীতিবাজদের শাস্তির দাবীতে জগন্নাথপুর প্রেসক্লাব এর আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো পত্রিকার জেষ্ঠ প্রতিবেদক নির্ভীক কলম সৈনিক, সাংবাদিক রোজিনা ইসলাম সহ দেশ ব্যাপী সাংবাদিকদের উপর সাজানো মিথ্যা মামলা, নির্যাতন এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারা দেশে সাংবাদিকদের উপর দায়েরকৃত সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী সকল সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি ও স্বাস্থ্য মন্ত্রণালয় এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবীতে ২১ মে বাদ জুম্মা সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাব এর উদ্যোগে পৌর পয়েন্টে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয় জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি মোঃ জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ রিয়াজ রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সহ-সভাপতি আলহাজ্ব মোঃ কায়েস চৌধুরী, পিজিপি নিউজ এর চেয়ারম্যান শাহ নূরুল করিম জগন্নাথপুর প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ, হুমায়ূন কবির,  প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইয়াকুব মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, আজকের স্বদেশ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মোঃ গোলাম সারোয়ার, সাংবাদিক মোঃ মুকিম উদ্দীন, মোঃ দোলন মিয়া, প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলা টিভি জগন্নাথপুর প্রতিনিধি সাংবাদিক গোবিন্দ দেব, চ্যানেল এস প্রতিনিধি আলী হোসেন খাঁন, জগন্নাথপুর প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক বিপ্লব দেবনাথ, সাংবাদিক মুন্না মিয়া, ইকবাল হোসেন, সুজাদ মিয়া, রোমান আহমদ, রনি মিয়া, সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলাম কে নিঃশর্ত মুক্তি ও স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার জোর দাবি জানানোর – পাশা-পাশি দেশ ব্যাপী সাংবাদিকদের নির্যাতন এর তীব্র প্রতিবাদ ও তাদের উপর আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবী ও দুর্নীতিবাজদের আইনের আওতায় দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান হয়