সব ইনসাইড সিক্রেট খোলাসা করে দেবেন তামিম ইকবাল। সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এমনই একটি বার্তা দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক।
সিক্রেটটা কী? ক্রিকেট বা দলসংক্রান্ত চমকে দেয়ার মতো কোনো তথ্য, না একেবারেই ভিন্ন কিছু; সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি তিনি। তামিম ইকবালের অফিশিয়াল ফেসবুক পেজের সব ফলোয়ার ইতোমধ্যে জানতে চাচ্ছেন।
এই সিক্রেটটা সম্পর্কে সবাই খুবই দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তার এক ভক্ত জানতে চেয়েছেন আপনার অবসরের ঘোষণা যেন না শুনি। তাই অন্য সবার মতো সিক্রেটটা কী? সেটা জানার জন্য আপাতত অপেক্ষায়ই থাকতে হচ্ছে।
