সিলেট মহানগর যুবলীগ নেতা ও ২৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গুলজার আহমদ জগলু বিরল প্রজাতির অত্যন্ত মুল্যবান বন্যপ্রাণী ১টি তক্ষক পরিবেশকর্মী,সাংবাদিক ও সমাজের সবার উপস্থিতিতে বনবিভাগের কাছে গত ১৮ই মে মঙ্গলবার হস্তান্তর করেছেন।

যুবলীগ নেতা গুলজার আহমদ জগলু  জানান, ‘গত ১৭ই মে সোমবার সন্ধ্যার সময় দক্ষিণ কুশিঘাটের নিজ বাসায় আমার ছোট মেয়ে বাসার জানালা বন্ধ করতে গিয়ে জানালার পাশে প্রাণীটি কে দেখতে পায়। সে সাপ মনে করে আমার ছোট ভাই মাহবুবুর রহমান মজনু কে জানালে সে প্রাণীটি দেখে চিনতে পেরে সবাইকে নিয়ে প্রাণীটি উদ্ধার করে। বিলুপ্ত হতে যাওয়া এই বন্য প্রাণী বনবিভাগের কাছে হস্তান্তরের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও বনবিভাগ কে অবগত করি।’

এই বিরল প্রজাতির তক্ষক হস্তান্তরের সময় উপস্থিত হওয়া পরিবেশপ্রেমী বিশিষ্ট আলোকচিত্রী আশরাফুল ইসলাম জানান, ‘প্রকৃতির ভারসাম্য রক্ষা করে প্রতিটি প্রাণী। অনেক প্রাণী আজ বিলুপ্তির পথে, তাই প্রাণীকুল রক্ষা করা আমাদের দায়িত্ব। আগে মানুষ যে কোন প্রাণী লোকালয়ে আসলে মেরে ফেলতো, এখন মানুষ সচেতন হয়েছে। এই প্রাণীর মধ্যে কিছু ঔষধি গুনাগুন আছে তাই চোরাকারবারিরা এটি চড়া মূল্য দিয়ে কিনে। তিনি তক্ষকটি হস্তান্তরের জন্য গুলজার আহমদ জগলু সহ সবাই কে ধন্যবাদ জানান।’

বনবিভাগের কর্মকর্তারা জানান, ‘সকল বন্যপ্রাণী উদ্ধারের পর সাংবাদিক, পরিবেশকর্মী ও বনবিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে গভীর অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। বিগত দিনগুলোতে উদ্ধার হওয়া তক্ষকগুলো খাদিম জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছিল , এটি ও সেখানে অবমুক্ত করা হবে।’

হস্তান্তরের সময় গুলজার আহমদ জগলু জানান, ‘প্রানীটি উদ্ধার হওয়ার পরে আমি আইনশৃংখলা, সাংবাদিক ও পরিবেশবাদীদের সাথে যোগাযোগ করেছি। তাঁরা আমার আহবানে সাড়া দিয়ে আমার বাসায় উপস্থিত হয়েছেন, তক্ষকটি বনে অবমুক্ত করার জন্য সবার উপস্থিতিতে বনবিভাগের হাতে তুলে দিবো। তক্ষকটি ও তার আপন ভুবনে ফিরে যাবে। তিনি সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।’

বিরল বন্য প্রাণী তক্ষক বনবিভাগের কাছে হস্তান্তরের সময় উপস্থিত হওয়া দক্ষিণ কুশিঘাট এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুস সাত্তার তক্ষকটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তরের জন্য গুলজার আহমদ জগলু সহ তার পরিবার কে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

বন বিভাগের কাছে তক্ষকটি হস্তান্তরের সময় দক্ষিণ কুশিঘাট এলাকার সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক সহ ছোট বড় সবাই উপস্থিত ছিলেন।