মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে কুখ্যাত আসামি সুন্দর আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, কুলাউড়া থানা পুলিশ শনিবার (১৫ মে) রাতে এক অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি সুন্দর আলীকে দেখিয়ারপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামি কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর নিবাসী মৃত ছিদ্দেক আলীর ছেলে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি সুন্দরের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অপহরণ, চুরি, নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। রবিবার (১৬ মে) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৬
