ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিন সুরমা সাত মাইল নামক স্থানে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্সে নারী ও শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে নারী ঘটনাস্থলে ও শিশু সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহত হয়েছে অনন্ত: ৬ জন । তাদেরকে ওসমানী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৬ মে) দুপুর দেড়টায় এ ঘটনাটি ঘটে। এসময় রাস্তার দুপাশে যানজট সৃষ্টি হলে দক্ষিণ সুরমা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বাভাবিক করে।
তবে নিহত ও আহতদের তাৎক্ষিণভাবে নাম পরিচয় জানা যায়নি।
আহত একজন পুরুষকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৬
