সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সভাপতি , সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও এফবিসিআই নব নির্বাচিত পরিচালক খায়রুল হুদা চপল গতকাল সুনামগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় খায়রুল হুদা চপল গুরুতর আহত অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকায় তার দ্রুত সুস্থতা কামনায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর উদ্যোগে রবিবার বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর ভবনে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ নুর হোসেন। এ সময় দোয়া মাহফিলে শরিক ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সহ সভাপতি খন্দকার মনজুর আহমদ; পরিচালক নুরুল ইসলাম, নুরুল ইসলাম বজলু , সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু , পরিচালক এনামুল হক, নুরে আলম, রাখাব উদ্দিন, অমল কর, আব্দুস সামাদ,প্রিন্স, সবুজ কান্তি দাস,সিতেষ তালুকদার মঞ্জু, এডভোকেট আজাদুল ইসলাম রতন, সৈয়দ ইমন, চেম্বার সচিব পুলক রায় , স্বপন, আমির ও সাদত প্রমুখ।
উল্লেখ্য : গতকাল শনিবার রাত আনুমানিক সোয়া ১১টার দিকে ঢাকা সিলেট মহা সড়কের নরসিংদীতে দুটি প্রাইভেট কারের মুখোমূখি সংঘর্ষে খায়রুল হুদা চপল গুরুতর আহত হয়ে তিনি এখন ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১০
