সিলেটের দক্ষিণ সুরমা মোগলাবাজার এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স উদ্ধার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে শ্রীরামপুর থেকে কসমেটিক্সগুলো উদ্ধার ও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার রাত ১০ টার দিকে গোপনসংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান-আল-আলম ও এএসপি সোমেন মজুমদারএর নেতৃত্বে এসএমপি সিলেট এর মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস পয়েন্ট এলাকাথেকে শুল্ককর ফাঁকি দেওয়ায় পরিত্যাক্ত অবস্থায়ইঊঞঘঙঠঅঞঊ-ঘ ঝকওঘ ঈজঊঅগ ২৪,৬০০ পিস ও ঝশরহংযরহব ঈৎবধস ১৩ হাজার ৫শ’ পিস ভারতীয় কসমেটিক্স উদ্ধার করে।

উদ্ধারকৃত আলামত গুদাম কর্মকর্তা, বিভাগীয় শুল্ক গুদাম আবগারী ও ভ্যাটবিভাগ, সিলেটে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৪