বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক আব্দুল আজিজের পৈত্রিক সম্পত্তিতে ঘের করতে বাধা প্রদানের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মোঃ নাইমুল ইসলাম রিপনের বিরুদ্ধে।
এ বিষয়ে ভুক্তভোগী ডেমা ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক আব্দুল আজিজ একটি অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে তিনি জানান, আমার পৈত্রিক সূত্রে সরকার ডাংগা ১২৮ নং মৌজার, যার খতিয়ান বি.আর.এস ৩০,দাগ নং-৬৬,৬৭,৬৮,৬৯,৭০ নং প্রাপ্ত সম্পত্তিতে দীর্ঘ দিন ধরে ঘের করে আসছি।
এমতাবস্থায় ২০২১ সালে মৎস্য পোনা ছেড়ে ঘের করতে থাকা অবস্থায় সদর উপজেলার খেগড়াঘাট গ্রামের মোঃ নাইমুল ইসলাম রিপনসহ তার নিকট আত্মীয়-স্বজন আমাকে ঘের করতে বাধা প্রদান করে। আমি প্রতিবাদ করলে আমাকে বিভিন্ন হুমকি প্রদান করে। সে এখন আমার কষ্টার্জিত মৎস্য ঘেরটি দখল করে নেওয়ার প্রানপন চেষ্টা চালিযে যাচ্ছে।
তিনি ন্যায় বিচার পাওয়াসহ শান্তিপূর্ন পরিবেশে যেন মৎস্য ঘের করতে পারে এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরপি-১২
