সিলেটের খাদিমপাড়া ও হবিগঞ্জ থেকে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। রবিবার (১১ এপ্রিল) দিনে ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেট শাহপরান থানার মীরমহল্লার মৃত সালাম মিয়ার পুত্র মো: সেলিম মিয়া (৩৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পরমন্দপুর গ্রামের মো: মঞ্জু মিয়ার পুত্র মো: শামীম মিয়া (২৩)।
র্যাব জানায়, রবিবার সকাল সোয়া ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সিনিয়র এএসপি লুৎফর রহমান এর নেতৃত্বে এসএমপির শাহপরান (রহঃ) থানাধীন বহর আবাসিক এলাকা (বি.আই.ডি.সি) খাদিমপাড়া মুন্না রেস্টুরেন্টএর সামনে অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো: সেলিম মিয়াকে গ্রেফতার করে।
এদিকে, একইদিন রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ভিতরে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: শামীম মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১২
