সিলেট নগরীর মদিনা মার্কেট থেকে ওয়ারেন্টভূক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। রবিবার (১১ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম শাহ জামাল তালুকদার (৩৭)। সে সুনামগঞ্জ জেলার দিরাই থানার নূরপুর গ্রামে মৃত মানিক তালুকদারের পুত্র।
র্যাব জানায়, রবিবার রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, মেজর সৌরভ মোঃ অসীম সাতিল, এএসপি ওবাইন এবং এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে এসএমপি সিলেট এর জালালাবাদ থানাধীন মদিনা মার্কেটর সামনে অভিযান পরিচালনা করে দিরাই থানার -০৮/৩২ (১৬-০৩-২০২১) নং মামলার পলাতক আসামী শাহ জামাল তালুকদারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১২
