সিলেটের জালালাবাদে রাস্তায় প্রতিবন্ধক খুটি পুঁতা ও খুটি উপড়ে ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে শিবেরবাজারস্থ ১নং জালালাবাদ ইউনিয়নের মানসীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জালালাবাদ থানার মানসীনগর এলাকার মৃত জমশেদ মিয়ার জামাল মিয়া (৪০), আখলাই মিয়া (৪৫), সাচ্চা মিয়া (৩৫), ফুল মিয়া (৩০), মৃত হাবিব উল্লাহ’র ছেলে রেদন মিয়া (৩০), আফতাব আলীর ছেলে মনোয়ার হোসেন (২৫), আনোয়ার হোসেন (২০), মৃত জমশেদ মিয়ার ছেলে সৈয়দ মিয়া (৪০), শায়েস্তা মিয়া (২৮), সৈয়দ মিয়ার স্ত্রী শিরিনা বেগম (২৫), আবুল হোসেনের স্ত্রী রুপিয়া বেগম (৩৪), জামাল মিয়ার মেয়ে বিলকিছ (১৪), মৃত দুরমন খানের ছেলে আনছার (৪৫), রেদন মিয়ার স্ত্রী রংফুল নেছা (৪০), সাইচ্চা মিয়ার মেয়ে সোনিয়া (১৩)।

আনিছ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২২), হোসাইন (১৬), সাইদ (১১), আফজাল (২০), সাবিনা বেগম (১৪), মৃত বশির মিয়ার ছেলে আনিছ মিয়া (৫০), সাবুল মিয়া (৩২), মাহফুজ আলীর ছেলে নজরুল (১৬), কালা মিয়ার ছেলে নুরুল আমিন (৩৫), মৃত আলী আহমদের মেয়ে হুসনে আরা (৩০), মৃত আলী আহমদের স্ত্রী নেওয়াবুন নেছা (৫০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে রাস্তায় প্রতিবন্ধক খুটি পুঁতা ও খুটি উপড়ে ফেলা নিয়ে জামাল মিয়া (৪০) ও আনিছ মিয়ার (৫০) লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষই দেশীয় লাঠি-সোটাসহ ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে উভয় পক্ষের ২৬ জন আহত হয়েছেন। বর্তমানে আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতারের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৯