সিলেট নগরীর ২ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী ও জায়গা দখলের অভিযোগে সিলেট সিটি কপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমসহ তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে এসএমপি পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) নগরীর শাহজালাল উপশহর ৪ নং রোডের এইচ ব্লকের ৩নং বাসার ইউনুছ আলীর পুত্র মো: রমজান ও নগরীর বন্দরবাজার মেসার্স হৃদয় এন্ড ব্রাদাসের মালিক হাজী মো: শাহাব উদ্দিন পৃথকভাবে অভিযোগটি দায়ের করেন।
অভিযুক্তরা হচ্ছে, সিলেট সিটি কপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম (৫০), শাহজালাল উপশহরের বশির মিয়ার পুত্র নিয়াজ (৩০) ও তার সহযোগী শামীম (৩০) সহ অজ্ঞাতনামা আরো ১৫/১৬ জন।
রমজান অভিযোগ করে বলেন, শাহজালাল উপশহরের ৫নং রোডের এইচ ব্লকের তার খালি ডোবা জায়গাটি দখল করার জন্য বিভিন্ন পায়তারা করে আসছে বিবাদীরা। তার টুলটিকর মৌজার জেএল নং-৯৯, বিএস জেল-৮২, এসএ খতিয়ান-১৪১, ১৪০, ১৪৪, নামজারী খতিয়ান-১৩২৭, বিএস ডিপি-৩৪, দাগ নং-০৩, বিএস দাগের সাড়ে ৯ ডিসিমেল ডোবা জায়গাটি বালি দিয়ে ভরাট কাজ শুরু করেন তিনি। গত বুধবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের নির্দেশে নিয়াজ ও শামীমসহ অজ্ঞাতনামা ১৫/১৬ জন ক্যাডার বাহিনী তার খালি ডোবা জায়গা ভরাটকালে বাঁধা প্রদান করে।
তিনি আরো বলেন, বিবাদীরা বলে এখানে কাজ করাতে হলে ৪ লক্ষ টাকা প্রদান করতে হবে। পরে বিবাদীরা আমাকে ভয়ভীতি ও হুমকী প্রদান করে। এমতাবস্থায় বিবাদীদের এহেন আচরণে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভোগছি।
রমজান আরো বলেন, তাদের দাবীকৃত টাকা না দিলে বিবাদীরা ক্যাডার বাহিনী নিয়ে আমার জায়গাটিতে অবৈধভাবে মাটি ভরাট করতে থাকে।

তিনি বলেন, এখন যদি আমি ক্যাডার বাহিনীদের ডোবা জায়গার কাজটি বন্ধ করতে বলি তাহলে আমাকে ও আমার পরিবারকে হয়ত মেরে ফেলতে পারে এই ভয়ে আমি তাদেরকে কিছু বলতে পারছি না।
এদিকে, ব্যবসায়ী হাজী মো: শাহাব উদ্দিন বলেন, শাহজালাল উপশহরের ৪নং রোডের এইচ ব্লকের ২৪ নং বোরহান উদ্দিন আবাসিক এলাকায় আমার বাসার চতুর দিকের বাউন্ডারী কিছু কাজ অসম্পূর্ণ ছিল। আমি গত বুধবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে মিস্ত্রি দিয়ে বাসার বাউন্ডারী কাজ করাছিলাম। এ সময় কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম মোবাইলফোনে আমার বাড়িতে কাজ না করার জন্য নিষেধ প্রদান করেন।

তিনি আরো বলেন, পরবর্তীতে কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের নির্দেশে নিয়াজ ও শামীমসহ অজ্ঞাতনামা ১৫/১৬ জন তার বাসার ভেতরে প্রবেশ করে বাসার কাজে বাঁধা দেয় এবং আমার কাছে ৫ লক্ষ টাকা চাাঁদা দাবী করে হুমকী প্রদান করে।
শাহাব উদ্দিন বলেন, দাবীকৃত এই টাকা না পেয়ে ক্যাডার বাহিনী আমার বাসার নির্মাণ কাজের ৪ মন রড, ৫৯ বস্তা সিমেন্টসহ ৩৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় আমাকে বলে যে, যদি তুই কোন বিষয়ে মামলা মোকাদ্দমা দেচ্ছ তাহলে আমাকে মেরে ফেলার ভয়ভীতিও প্রদর্শন করে।তিনি বলেন, ক্যাডার বাহিনীদের এমন আচরণে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভোগছি।
শাহাব উদ্দিন আরো বলেন, এখন যদি আমি বাসার বাউন্ডারী কাজ করতে যাই তাহলে হয়ত ক্যাডার বাহিনীরা আমাকে হত্যাসহ বিভিন্ন ধরনের অপ্রতিকর ঘটনা ঘটাতে পারে এই ভয়ে আমি নিরাপত্তাহীনতায় ভোগছি।
অপরদিকে, ক্যাডার বাহিনীর সদস্য অভিযুক্ত নিয়াজের বিরুদ্ধে কোতোয়ালী থানায় (৫/৩০১) অস্ত্র মামলা, শাহপরান (র:) থানায় চাঁদাবাজির মামলা (নং-৪/২০১৬), শাহপরান (র:) থানায় (নং-২/২০৭) বিস্ফোরকদ্রব্য আইনে মামলা ও শাহপরান (র:) থানায় (নং-১১/১৮৬) সহ এএমপি’র বিভিন্ন থানায় আরোও চুরি, ছিনতাই, জায়গা দখল, চাঁদাবাজি ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
