সিলেট নগরীর এক ব্যবসায়ীর নিজ জায়গায় বালি ভরাটে বাঁধা ও ৪ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ এনে সিলেট সিটি কপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ সেলিমসহ ৩ জনের বিরুদ্ধে এসএমপি পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) নগরীর শাহজালাল উপশহর ৪ নং রোডের এইচ ব্লকের ৩নং বাসা ইউনুছ আলীর পুত্র মো: রমজান এই অভিযোগটি দায়ের করেন।
অভিযুক্তরা হচ্ছে, সিলেট সিটি কপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ সেলিম (৫০), শাহজালাল উপশহরের বশির মিয়ার পুত্র নিয়াজ (৩০) ও তার সহযোগী শামীম (৩০) সহ অজ্ঞাতনামা আরো ১৫/১৬ জন।
অভিযোগ থেকে জানা গেছে, নগরীর শাহজালাল উপশহর ৪ নং রোডের এইচ ব্লকের ৩নং বাসার ইউনুছ আলীর পুত্র মো: রমজানের শাহজালাল উপশহরের ৫নং রোডের এইচ ব্লকের তার খালি ডোবা জায়গাটি দখল করার জন্য বিভিন্ন পায়তারা করে আসছে বিবাদীরা। তার টুলটিকর মৌজার জেএল নং-৯৯, বিএস জেল-৮২, এসএ খতিয়ান-১৪১, ১৪০, ১৪৪, নামজারী খতিয়ান-১৩২৭, বিএস ডিপি-৩৪, দাগ নং-০৩, বিএস দাগের সাড়ে ৯ ডিসিমেল ডোবা জায়গাটি বালি দিয়ে ভরাট কাজ শুরু করেন তিনি। গত বুধবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে কাউন্সিলর সালেহ আহমদ সেলিমের নির্দেশে নিয়াজ ও শামীমসহ অজ্ঞাতনামা ১৫/১৬ জন তার খালি ডোবা জায়গা ভরাটকালে বাঁধা প্রদান করেন।
আর বিবাদীরা বলে এখানে কাজ করাতে হলে ৪ লক্ষ টাকা প্রদান করতে হবে। অন্যতায় বিবাদীরা তাকে ভয়ভীতি হুমকী প্রদান করে। এমতাবস্থায় বিবাদীদের এহেন আচরণে তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভোগছেন।
এমকি তাদের দাবীকৃত টাকা না পেয়ে এখন বিবাদীরা জায়গার মালিক মো: রমজানের জায়গাটি তারা ভরাট করতে থাকে। তার ধারনা হচ্ছে যে, যদি তিনি বিবাদীদের তার ডোবা জায়গার কাজ বন্ধ করার জন্য বলেন তাহলে তারা হয়ত তাকে হত্যাসহ বিভিন্ন ধরনের অপ্রতিকর ঘটনা ঘটাতে পারে মর্মে ভোক্তভোগী মো: রমজান আলী আশংকা করছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
