সিলেট নগরীর এক ব্যবসায়ীর নিজ জায়গায় বাউন্ডারি দেয়াল নির্মানের বাঁধা ও ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ এনে সিলেট সিটি কপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ সেলিমসহ ৩ জনের বিরুদ্ধে এসএমপি পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) নগরীর বন্দরবাজার মেসার্স হৃদয় এন্ড ব্রাদাসের মালিক হাজী মো: শাহাব উদ্দিন এই অভিযোগটি দায়ের করেন।
অভিযুক্তরা হচ্ছে, সিলেট সিটি কপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ সেলিম (৫০), শাহজালাল উপশহরের বশির মিয়ার পুত্র নিয়াজ (৩০) ও তার সহযোগী শামীম (৩০) সহ অজ্ঞাতনামা আরো ১৫/১৬ জন।
অভিযোগ থেকে জানা যায়, সিলেট নগরীর বন্দরবাজার মেসার্স হৃদয় এন্ড ব্রাদাসের মালিক হাজী মো: শাহাব উদ্দিন শাহজালাল উপশহরের ৪নং রোডের এইচ ব্লকের ২৪ নং বোরহান উদ্দিন আবাসিক এলাকার শাহাব উদ্দিন হাউজের বাসার জায়গাটি দখল করার জন্য বিভিন্ন পায়তারা করে আসছে বিবাদীরা। তার বাড়ীর চতুর দিকের বাউন্ডারী কিছু কাজ অসম্পূর্ণ ছিল।
গত বুধবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে হাজী মো: শাহাব উদ্দিন মিস্ত্রি দিয়ে বাউন্ডারী কাজ করাছিলেন। তখন কাউন্সিলর সালেহ আহমদ সেলিম মোবাইলফোনে তার বাড়িতে কাজ না করার জন্য নিদেষ প্রদান করেন।
পরবর্তীতে কাউন্সিলর সালেহ আহমদ সেলিমের নির্দেশে নিয়াজ ও শামীমসহ অজ্ঞাতনামা ১৫/১৬ জনসহ তার বাসার ভেতরে প্রবেশ করে তার বাসার কাজে বাঁধা প্রদান করে এবং বিবাদীরা তার কাছে ৫ লক্ষ টাকা না দিলে কাজ করতে পারবে না বলে হুমকী প্রদান করে। পরে বিবাদীরা টাকা না পেয়ে ব্যবসায়ী শাহাব উদ্দিনের নির্মাণ কাজের ৪মন রড, ৫৯ বস্তা সিমেন্টসহ ৩৫ হাজার টাকার মালামাল তারা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় বিবাদীরা বলে যে, কোন বিষয়ে মামলা মোকাদ্দমা করলে জানে মেরে ফেলার ভয়ভীতিও প্রদর্শন করে। এমতাবস্থায় বিবাদীদের এমন আচরণে তিনি এবং তার পরিবারের সকল সদস্য চরম নিরাপত্তা হীনতায় ভোগছে।
শাহাব উদ্দিনের ধারনা হচ্ছে যে, যদি তিনি বিবাদীদের তার বাসার বাউন্ডারী কাজ করতে গেলে তারা হয়ত তাকে হত্যাসহ বিভিন্ন ধরনের অপ্রতিকর ঘটনা ঘটাতে পারে মর্মে ভোক্তভোগী হাজী মো: শাহাব উদ্দিন আশংকা করছেন বলে অভিযোগটিতে উল্লেখ করা হয়েছে।
