সিলেট শহরতলীর পীরেরচক এলাকা থেকে বিপুল পরিমান নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়িসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। বুধবার (৭ এপ্রিল) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটের কানাইঘাট থানার পাগু গ্রামের মৃত হাসান উল্লাহর পুত্র হুমায়ুন রশীদ (১৯) ও এয়ারপোর্ট থানার শাহী ঈদগাহ হাজারীবাগ ৬৬ নং বাসার মৃত ইদ্রিস মোড়লের পুত্র তানজিদ রহমান নাছির (১৬)।
র্যাব জানায়, বুধবার রাত ১০ টাকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প)এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃসামিউল আলম এরনেতৃত্বে এসএমপির শাহপরাণ (রহঃ) থানাধীন এসএমপি সিলেট এর পীরের চক সাকিনস্থ জনৈক মোঃ বোরহান মিয়ার পাকা বাড়ির পূর্ব পাশ সংলগ্ন ফাঁকা জায়গায়অভিযান পরিচালনা করে ৫ লাখ ৪৬ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্দসহ ২ মাদক ব্যবসায়ী হুমায়ুন রশীদ ও তানজিদ রহমান নাছিরকে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ জানায়।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৮
