সিলেট নগরীর খাসদবির থেকে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। বুধবার (৭ এপ্রিল) রাত ৮ টার দিকে পয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম, মজিবুর রহমান সনি (২৮)। সে এসএমপি এয়ারপোর্ট থানার বাদাম বাগিচা ১নং রোডের আমিন মিয়ার পুত্র।

র‌্যাব জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প)এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃসামিউল আলম এর নেতৃত্বে এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানার খাসদবির পয়েন্টে অভিযান পরিচালনা করে এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানার মামলা নং-১৫, তারিখ-১৭/০৫/২০২০ ধারা-৪৪৮/৩৮৫/৩৭৯/৫০৬ দন্ডবিধি। জিআর ১২৬/২০২০ এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মজিবুর রহমান সনিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৮