সিলেটের কানাইঘাট ও সুনামগঞ্জ থেকে বিপুল পরিমান বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সোমবার (৫ এপ্রিল) মদ উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম, আজর আলী (৪২)। সে সুনামগঞ্জের সদর থানার রঙ্গারচর গ্রামে মৃত আব্দুল গণির পুত্র।

র‌্যাব জানায়, সোমবার রাত সোয়া ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ এবং এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন আদার বাজার খেয়াঘাটস্থ সুরমা নদীর পারে অভিযান পরিচালনা করে ১৩ বোতল বিদেশী মদ উদ্ধার ও জব্দ করে মাদক ব্যবসায়ী আজর আলীকে গ্রেফতার করে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

এদিকে একই দিন রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সিলেট জেলার কানাইঘাট থানাধীন বড়বন্দ বাজার সংলগ্ন মোঃ আব্দুল লতিফ এর ধান ক্ষেতে অভিযান পরিচালনা করে। এসময় সিগন্যাচার ৩১ বোতল, রয়েল স্টেগ ২৪ বোতল ও অফিসার্স চয়েস ১০ বোতলসহ সর্বমোট ৬৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত জব্দ পূর্বক জিডি মূলে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়ছে বলে র‌্যাব জানায়।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৬