সুনামগঞ্জ থেকে মূর্তি ভাংচুর ও হামলার এজাহারনামীয় এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। রবিবার (২৮ মার্চ) গভীর রাতে থানার দুর্লবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম, গিয়াস উদ্দিন (৫২)। সে সুনামগঞ্জ জেলার দিরাই থানার নুরনগর গ্রামের মৃত মিন্তার উদ্দিনের পুত্র
র্যাব জানায়, রবিবার রাত আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার দুর্লবপুর এলাকা থেকে বাংলাদেশে আলোচিত বেআইনী জনতাবদ্ধে বসত বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া সাধারধন জখম করতঃঘ রের বেড়াসহ মূর্তি ভাংচুর, টাকা পয়সা, স্বর্ণ-অলংকার চুরি করার এজাহারনামীয় আসামী তথা সুনামগঞ্জ জেলার দিরাই থানার এফআইআর নং-৮ (১৬/০৩/২০২১) মামলায় এজাহারনামীয় আসামী গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত এজাহারনামীয় পলাতক আসামিকে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৯
