মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন সময়ে বুধবার ২৪ মার্চ দিবাগত রাত ৮টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন ৮ নং মাধবপুর ইউনিয়নের জাফলা ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে কাদির মিয়া (৩৫)কে ৫৩ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ডিবি পুলিশের বিশেষ অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কাদির মিয়া কমলগঞ্জ উপজেলার নোয়া গাঁও গ্রামের জব্বার মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকাল ২টা ৪০ মিনিটের সময় ডিবির অফিসার ইনচার্জ ওসি সুধীন চন্দ্র দাশ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন,মৌলভীবাজারবাসীকে মাদকমুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।
