সিলেটের গোলাপগঞ্জ থানা রানাপিং বাজার থেকে র‌্যাব বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি আটক করেছে। তবে তা পরিত্যক্ত অবস্থা। এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি র‌্যাব।

উদ্ধারকৃত ভারতীয় বিড়ি ৮ লাখ ৮০ হাজার শলাকা। বুধবার (২৪ মার্চ) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর মেজর শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন এবং এএসপি আফসান-আল-আলম এ অভিযান পরিচালনা করে।

উদ্ধারকৃত আলামত গুদাম কর্মকর্তা, বিভাগীয় শুল্ক গুদাম আবগারী ও ভ্যাটবিভাগ, সিলেট বরাবর হস্তান্তর করা হয়েছে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৫