হবিগঞ্জের নবীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় আশীষ ভট্টাচার্য্য (১৬) কে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (২২ মার্চ) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
জানাযায়, উপজেলার পাঞ্জারাই গ্রামে অরুন ভট্টাচার্য্যর ছেলে আশীষ ভট্টাচার্য্য সর্বকালের শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি কটুক্তিমূলক পোষ্ট করলে নবীগঞ্জের ধর্মপ্রাণ মানুষ ফেইসবুকের মাধ্যমেই তার প্রতিবাদ প্রতিবাদ জানান। এবং এলাকায় এক উত্তেজনা বিরাজ করে।
এব্যাপারে, নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। অপ্রাপ্তবয়স্ক (১৬) হওয়ায় যথোপযুক্ত শাস্তির জন্য সরকারের ঊর্ধ্বতনের সিদ্ধান্ত মোতাবেক প্রচলিত আইনে নিয়মিত মামলা করা হয়। এছাড়া তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে বিশেষ অনুরোধ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ ডালিম।
