সিলেট নগরীর শিবগঞ্জ ও পূর্ব শাহী ঈদগাহ এলাকায় অভিযান চালিয়েছে বিদ্যুৎ বিতরণ বিভাগ। এসময় দুজনকে ৫ লাখ ২০ হাজার ৬৯১ টাকা জরিমানা করা হয়। সোমবার (১৫ মার্চ) এ অভিযান চালানো হয়। অবৈধ সংযোগ থাকায় ৩ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জানা যায়, ২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার পাশাপাশি অবৈধ বিদ্যুৎ ব্যবহার করায় নগরীর শিবগঞ্জ এবং পূর্ব শাহী ঈদগাহ এলাকায় ২টি মামলা দায়ের করা হয়। এ সময় অটোরিকশার গ্যারেজে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করার কারণে শাহ মোঃ মোতাচ্ছির আলীকে ২লাখ ৪০হাজার ২৭৫ টাকা এবং তিনতলা বাসায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার কারনে বেলাল আহমেদকে ২লাখ ৮০হাজার ৪১৬ টাকা জরিমানা করা হয়।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/বিদ্যুৎ নিউজ-১৬