মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকদ্রব্য উদ্ধার ও পেশাদার চোর গ্রেফতারে বিশেষ অভিযান চলাকালীন সময়ে ১৪ মার্চ রবিবার বিকাল ২টা ২০ মিনিটের সময় মৌলভীবাজার জেলা শহরের মেসার্স সাদিয়া লাইব্রেরী ও স্টেশনার্স এর সামন থেকে আব্দুল মুঈম (২০)কে ১৫০ সিসি পালসার চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুঈম সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের পদিনাপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।রবিবার রাত সাড়ে ৯ টায় ডিবির অফিসার ইনচার্জ ওসি সুধীন চন্দ্র দাশ এর সাথে মুঠোফোনে কথা হলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত বলেন গ্রেফতারকৃত মুঈম এর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন মৌলভীবাজারবাসীকে অপরাধ মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।