মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জোর তনাকিছড়া এলাকার নুরজাহান ডলুবাড়ি সড়কে গাড়ির চাপায় একটি চিতা বিড়ালের মৃত্যু হয়েছে। শুক্রবার আনুমানিক সকাল ১১টায় রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বাংলাদেশ মিডিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে রাস্তা পারাপারের সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে একটি চিতা বিড়াল মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা প্রাণীটির লাশ উদ্ধার করেছি। এটাকে সংরক্ষণ করে রাখা হবে।
