প্রথমবারের মতো শুভ উদ্বোধন হতে যাচ্ছে সিলেট–চট্টগ্রাম–সিলেট রুটে চালু হতে যাচ্ছে বিমানের ফ্লাইট।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এই ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে বিমান দেশের ভেতর ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুর, রাজশাহী, যশোর, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেটে ফ্লাইট পরিচালনা করছে।

এ ছাড়া আন্তর্জাতিক বেশ কয়েকটি রুটেও ফ্লাইট রয়েছে।

বন্দর নগরী চট্টগ্রাম থেকে ১৭ মার্চ শুরু হতে যাওয়া এ ফ্লাইট চলবে সপ্তাহে দুদিন।

রবিবার ও বৃহস্পতিবার সিলেট–চট্টগ্রাম এবং প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার চট্টগ্রাম–সিলেট সরাসরি ফ্লাইট।

অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যের কথা বিবেচনা করেই মূলত ফ্লাইট পরিচালনার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে বিমান দেশের ভেতর ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুর, রাজশাহী, যশোর, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেটে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া আন্তর্জাতিক বেশ কয়েকটি রুটেও ফ্লাইট রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস মূলত বিমান নামে পরিচিত। এটি দেশের একমাত্র সরকারি ও জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা।