মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ৬৭ বস্তা পলিথিনসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশ পলিথিন বহনকৃত একটি মিনি কাভারভ্যান (ঢাকামেট্রো-ন-১৯-৩৮১৪) জব্দ করেছে। বুধবার (১০ মার্চ) সকালে শ্রীমঙ্গল থানার ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মাদারীপুর জেলার কাভারভ্যান চালক সোহেল বেপারী (২৪) ও শরিয়তপুর জেলার কাভারভ্যানের হেলপার আলী হোসেন (৪৫)। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সুদিন চন্দ্র দাস।

তিনি বলেন, বুধবার ভোরে গোপনে সংবাদ পেয়ে সকাল ৭ টার দিকে গোয়েন্দা পুরিশের একটি দল শ্রীমঙ্গল থানার ভৈরবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি কাভারভ্যান তল্লাসী করে ৬৭ বস্তা নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় গাড়ী চালক সোহেল বেপারী ও গাড়ী চালকের হেলপার আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

পলিথিনগুলো গ্রেফতারকৃতরা ঢাকা থেকে হবিগঞ্জ রোডের শ্রীমঙ্গলের কামারগলির লায়েক মিয়ার পুত্র পলাশ মিয়ার (৩০) দোকানে নিয়ে আসছিল বলে জানা গেছে।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাসুক মিয়া বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় ধৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বলে ডিবির ওসি সুদিন চন্দ্র দাস জানিয়েছেন।

সূত্র জানায়, গত ৪ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৪ শত কেজি নিষিদ্ধ পলিথিনের চালান কমলগঞ্জ থানা এলাকা থেকে পলাশের একটি চোরাচালানের গাড়ী আটক করা হয়। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি ঢের পেয়ে চোরাকারবারি পলাশ পালিয়ে যায়। পলাশ মিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের চোরাচালানের আদান-প্রদান করে আসিতেছে। হবিগঞ্জ রোডের শ্রীমঙ্গলের কামারগলিতে পলাশের একটি দোকানও রয়েছে।

যার নাম পলাশ এন্টারপ্রাইজ। শুধু তাই নয় এই দোকান থেকে পলাশ মাছে ও ফলে ফরমালিং ব্যবহার করে থাকে। যেগুলো মানবদেহের জন্য খুবই তিকারক। এই জায়গা থেকে নিষিদ্ধ বিভিন্ন ধরনের ভারতীয় চোরাই পণ্য আদান-প্রদান করা হয়। পলাশ শ্রীমঙ্গলের একজন কুখ্যাত চোরাকারবারী বলে সূত্র জানিয়েছে। এছাড়া চোরাকারবারি পলাশ একাধিক মামলার পলাতক আসামী।