প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নধীন“বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা তহবিল (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)”শীর্ষক কর্মসূচির আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে জয়পুরহাটের পাঁচবিবিতে আদিবাসী নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করছেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম নগদ।
গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার প্রাথমিক, উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যায়নরত আদিবাসী নৃ-গোষ্ঠীর ৪৪৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ হিসাবে ৭ লাখ টাকা প্রদান করা হয়।
এসময় সেখানে উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন,পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সহকারি কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা,ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১০
